ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাপ্তাইয়ে ফেরি চলাচল বন্ধ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

মার্চ ১০, ২০২৪, ০২:৩৪ পিএম

কাপ্তাইয়ে ফেরি চলাচল বন্ধ

রাঙামাটির কাপ্তাই উপজেলা এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাটে রাঙ্গুনিয়া উপজেলাধীন অংশে কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত সড়ক ও জনপদ বিভাগের ক্রেনটি নদীর পানিতে পড়ে গেছে।

রোববার দিবাগত রাত ৩টার দিকে ফেরির উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ক্রেনটি নদীতে পড়ে যায়। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

রাঙামাটি জেলা সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, আমরা বিষয়টি শুনেছি। দুর্ঘটনার পর আমাদের লোক পাঠানো হয়েছে দ্রুত উদ্ধারের কাজ চলছে। তবে উদ্ধারের পর নদীর ড্রেজিংয়ের কাজ যথাসময়ে শুরু হবে।

এদিকে নাব্যতা সংকট ও জোয়ার ভাটার কারণে প্রায় সময় বন্ধ রাখতে হচ্ছে কাপ্তাই ও রাঙ্গুনিয়া উপজেলাধীন কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা-রাইখালী ফেরি চলাচল। এতে দীর্ঘ সময়ের জন্য খাগড়াছড়ি এবং রাঙামাটির সাথে বান্দরবান ও চট্রগ্রামের  যোগাযোগ ব্যবস্থায় বিড়ম্বনার সৃষ্টি হয়। ফলে বিভিন্ন স্থান থেকে সড়ক পথে ফেরি যোগে পার হতে আসা শত শত যানবাহন চালক এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

এই ড্রেজিংয়ের কারণে রোববার ভোর ৬টা হতে (১৩ মার্চ) পর্যন্ত ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয় রাঙামাটি জেলা সড়ক ও জনপদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে।

ইএইচ

Link copied!