ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সালথায় স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় নববধূকে হাতুড়িপেটা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

এপ্রিল ১৮, ২০২৪, ০১:৪৫ পিএম

সালথায় স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় নববধূকে হাতুড়িপেটা

ফরিদপুরের সালথায় স্ত্রীর স্বীকৃতি পেতে স্বামীর বাড়িতে অনশন চলাকালে এক নববধূকে হাতুড়িপেটা করেছে শ্বশুর বাড়ির লোকজন। পরে পুলিশের সহায়তায় নববধূ মোরশেদা খানমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি বুধবার সন্ধ্যায় উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে ঘটে।

খোঁজ নিয়ে জানাজায়, সালথার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়ীয়া গ্রামের দুলাল শেখের ছেলে নিশাত শেখের সঙ্গে মাঝারদিয়া ইউনিয়নের চান্দাখোলা গ্রামের সিদ্দিক সরদারের মেয়ে মোরশেদা খানমের প্রেমের সম্পর্ক ছিল।

এরই জেরে গত ৯ এপ্রিল তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের তিন দিনের মাথায় হঠাৎ স্বামী তার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে নববধূ শ্বশুর বাড়িতে অবস্থান নেয়। এসময় শ্বশুর বাড়ির লোকজন তার উপর হামলা চালায়।

এ ঘটনায় ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, বিষয়টি আমি শুনেছি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!