ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে হাতির মরদেহ উদ্ধার

পূর্বাচল প্রতিনিধি

পূর্বাচল প্রতিনিধি

এপ্রিল ২৩, ২০২৪, ০৯:১৭ পিএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে হাতির মরদেহ উদ্ধার

গাজীপুরের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার সকালে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ২নং গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হাতিটি মৃত অবস্থায় পড়ে থাকে, পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান বন বিভাগের কর্মকর্তারা।

এ বিষয়ে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম বলেন, সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের কর্মকর্তা-কর্মচারীরা মাধ্যমে জানতে পারি মহাসড়কের পাশে হাতির মরদেহ পড়ে থাকতে দেখে তারা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসি। এরপর তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

তিনি আরও জানান, পুলিশের একটি ফরেনসিক টিম ঘটনাস্থলের ছিলেন। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানা পুলিশ ও টুরিস্ট পুলিশেও ঘটনাস্থলে ছিলেন। পুলিশের ফরেনসিক টিম তথ্য সংগ্রহের পর ভেটেনারি সার্জন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ভেটেনারি সার্জন যৌথ ভাবে পোস্ট মর্টেম করবে। তারপর হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তবে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি, অন্য কোথাও হাতিটির মৃত্যু হয়েছে পরে এখানে এনে ফেলে রেখে গিয়েছে। তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ

Link copied!