ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নীলফামারীতে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৪, ০৮:০৩ পিএম

নীলফামারীতে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা

নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়ন পরিষদে প্রধানন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের ছবি তুলতে গেলে দৈনিক সমাজ সংবাদ পত্রিকার সাংবাদিক নুরল আমিন ও আন্দোলনকারী নেতাসহ পাঁচজন সাংবাদিককে নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সদর থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেছেন কচুকাটা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মোশফিকুর রহামান।

গত শনিবার সাংবাদিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে জেলার সাংবাদিক সংগঠনের সদস্যরা মানববন্ধন ও জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এছাড়াও ঘটনার পরদিন সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত সাপেক্ষে সুস্থ বিচার ও দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে সদর থানায় অভিযোগ দেওয়া হয়। থানা পুলিশ বিষয়টি আমলে না নেওয়ায় গত ২৩ এপ্রিল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা দায়ের করা হয়।

এরই প্রেক্ষিতে গত ২৪ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১০টায় সদর থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন মো. মোশফিকুর রহামান। তার এক ঘণ্টার মধ্যে তদন্ত ছাড়াই দায়েরকৃত মিথ্যা মামলা রুজু করেন অফিসার ইনচার্জ মো. তানভিরুল ইসলাম।

তদন্ত ছাড়াই এজাহার রুজুর বিষয়ে জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ মো. তানভিরুল ইসলাম বলেন, প্যানেল চেয়ারম্যান বাদী হয়ে এজাহার দায়ের করলে তা রুজু করা হয়েছে।

এ বিষয়ে জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল বলেন, সাংবাদিক নুরল আমিন, সোহেল রানাসহ পাঁচ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কোনো প্রকার তদন্ত ছাড়া এই মামলা একতরফাভাবে রুজু করা হয়েছে।

জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন বলেন, সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দেওয়ায় তীব্র নিন্দা ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাই।

ইএইচ

Link copied!