ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
এমপি নাসিমের ঘোষণা

ফেনী-১ আসনের প্রকল্প উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধারা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৪, ০২:৩৫ পিএম

ফেনী-১ আসনের প্রকল্প উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধারা

ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম বলেছেন, আমার নির্বাচনি এলাকা পরশুরাম-ফুলগাজী ও ছাগলনাইয়ার সকল উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।  

সোমবার স্থানীয় পরশুরাম উপজেলা মিলনায়তনে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, উদ্বোধনী ফলকেও বীর মুক্তিযোদ্ধাদের নাম উদ্বোধক হিসেবে লিখতে হবে। যদি সেখানে তিনি (স্থানীয় এমপি) উপস্থিত থাকেন সেক্ষেত্রে সংসদ সদস্যের নাম নিচে লিখতে হবে।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মদ মজুমদার, ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার, পরশুরাম থানার ওসি মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান প্রমুখ।

ইএইচ

Link copied!