ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাটিরাঙ্গায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে যুবলীগের মোটরসাইকেল শোভাযাত্রা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি

মে ১, ২০২৪, ১০:০০ পিএম

মাটিরাঙ্গায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে যুবলীগের মোটরসাইকেল শোভাযাত্রা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলামের আনারস প্রতীকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে যুবলীগ।

মাটিরাঙ্গা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রায় কয়েক‘শ মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করে প্রায় ১ হাজার যুবলীগ, নেতাকর্মী সাধারণ ভোটাররা।

বুধবার বিকালের দিকে চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের প্রধান নির্বাচনি কার্যালয় থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়ে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি, সাপমার, আলুটিলা বটতলী, কাজীপাড়া, হাতিয়াপাড়া, পলাশপুর হয়ে একই স্থানে এসে শেষ হয়।

পরে আনরাস প্রতীকের সমর্থনে একটি মিছিল মাটিরাঙ্গা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।

পরে চৌধুরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সমাবেশে মাটিরাঙ্গা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগ মাটিরাঙ্গার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলামকে আনারস প্রতীকে ভোট দিয়ে আবারো বিজয়ী করার আহ্বান জানান।

এ সময় যুবলীগের নেতাকর্মীদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলামের আনারস প্রতীকের সমর্থনে নির্বাচনের দিন বিকাল পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানান।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলামের আনারস প্রতীকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রায় মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জালাল মজুমদার, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম বাবু, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. শওকত আকবর, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মো. জাফর আহাম্মদ, মাটিরাঙ্গা পৌর যুবলীগের সহ-সভাপতি জোগেশ সুত্রধর, পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উশামং মারমা ও মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহিন আলম প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!