ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

জমি নিয়ে বিরোধ: পত্রিকা বিক্রেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মে ৩, ২০২৪, ০৭:৩০ পিএম

জমি নিয়ে বিরোধ: পত্রিকা বিক্রেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পত্রিকা বিক্রেতা বাবর আলীকে (৬৫) কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী গ্রামের আহেদ আলীর ছেলে ও দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকা বিক্রি করেন। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী গ্রামের জমিতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন বাবর আলী বলেন, তার নিজস্ব জমি নিয়ে আদালতে ১৪৪ ধারার মামলা রয়েছে। বিকালে ওই জমি দেখতে গেলে নওশের আলী মল্লিকের নেতৃত্বে ৫-৬ জন তার ওপর অতর্কিতভাবে হামলা করে। হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দা, চাকু ও লাঠি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। তাকে লোকজন উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!