ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচন

চেয়ারম্যান প্রার্থী ভাইয়ের প্রচারণায় হেলিকপ্টারে এলেন ভাই

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

মে ১৬, ২০২৪, ০৩:০৫ পিএম

চেয়ারম্যান প্রার্থী ভাইয়ের প্রচারণায় হেলিকপ্টারে এলেন ভাই

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে চলছে জমজমাট প্রচারণা। নির্বাচনি মাঠে প্রচার-প্রচারণায় দিনরাত দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থী, সমর্থক ও কর্মীরা।

এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মহসিন আলী রুবেলের প্রচারণায় হেলিকপ্টারে এলেন তার ছোট ভাই জাপান প্রবাসী মোজাফফর হোসেন টিপু ও তার বন্ধু জাপানি ব্যবসায়ী মিস্টার ইতো।

ছোট ভাই টিপু জাপান থেকে প্রথমে ঢাকায় আসেন এবং বৃহস্পতিবার বেলা ১২টায় সৈয়দপুর শহরের রেলওয়ে মাঠে হেলিকপ্টারে আসেন।

এ সময় মাঠে চেয়ারম্যান প্রার্থী মহসিন আলী রুবেল, কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিকো আহমেদ আগত উভয় অতিথিকে অভ্যর্থনা জানান।

এদিকে প্রার্থীর ভাই হেলিকপ্টারে আসার খবর ছড়িয়ে পড়লে উৎসুক দর্শনার্থীরা ভিড় জমায় রেলওয়ে মাঠে। এ সময় প্রার্থীর প্রতীক নিয়ে স্লোগান দিতে থাকেন কর্মী ও সমর্থকরা।

ইএইচ

Link copied!