ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পদ্মায় নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

মে ১৭, ২০২৪, ০৪:৩৪ পিএম

পদ্মায় নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর আসলাম হোসেনের (১৫) লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় খুলনা থেকে আসা ডুবুরি দল পদ্মা নদীতে সন্ধান চালিয়ে তার লাশ উদ্ধার করে।

মৃত আসলাম হোসেন উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকা মধ্যপাড়া এলাকার বারু মালিথার ছেলে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভূরকা মধ্যপাড়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়েছিল।

স্থানীয় ইউপি সদস্য মনোয়ারা খাতুন জানান, বৃহস্পতিবার দুপুরে আসলামসহ ১০-১২ জন সমবয়সী কিশোর একসাথে পদ্মা নদীতে গোসল করতে গিয়েছিল। গোসল শেষে সকলেই নদী থেকে উঠে আসলেও আসলামকে না পেয়ে তার বন্ধুরা আসলামের বাবাকে খবর দেয়। খবর পেয়ে নিখোঁজ আসলামের বাবাসহ এলাকাবাসী নদীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ডুবুরি দল আজ সকালে ভূরকা মধ্যপাড়া এলাকায় পদ্মা নদীতে সন্ধান চালিয়ে আসলামের লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, পদ্মা নদীতে নিখোঁজ হওয়া কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা দৌলতপুর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছি। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে পুলিশ আসলামের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে।

ইএইচ

Link copied!