ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কার্টনের বক্সে পড়েছিল নবজাতকের লাশ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

মে ২১, ২০২৪, ০৭:২৪ পিএম

কার্টনের বক্সে পড়েছিল নবজাতকের লাশ

আশুলিয়ার বাইপাইল থেকে অজ্ঞাতনামা এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি কে বা কারা সেখানে ফেলে গেছে তা জানা যায়নি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকার আন্ডারপাসের সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় মাছ ব্যবসায়ী কাশেম আলী বলেন, বিকাল ৫টার দিকে আছরের নামাজ পড়তে যাওয়ার সময় আমাদের আড়তের পরিচ্ছন্নতা কর্মী জালাল একটি কার্টনের বক্স দেখতে পেয়ে আমাকে জানায়। পরে আমি ওই কার্টনের বক্স খুলে দেখতে বলি, পরে সে খুলে একটি নবজাতকের লাশ দেখতে পায়। এ সময় সেখানে লোকজন জড়ো হয়ে গেলে কে যেন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ওই শিশুর লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে পরিচ্ছন্নতা কর্মী মো. জালাল বলেন, আমি সকাল থেকে ওই স্থানে কার্টনটি পরে থাকতে দেখি। পরে আড়তের এক মাছ ব্যবসায়ীকে জানালে তিনি আমাকে খুলে দেখতে বলেন। আমি বক্স খুলে ওই শিশুর লাশ দেখতে পাই। এর বেশি আমি কিছু জানি না।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল-মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে। সেই সাথে লাশটি দাফনের প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!