ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বার্ড-এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘বার্ড-ডে’ উদযাপিত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

মে ২৮, ২০২৪, ০৭:০৯ পিএম

বার্ড-এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘বার্ড-ডে’ উদযাপিত

গতকাল ২৭ মে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘বার্ড-ডে’ উদযাপিত হয়েছে। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ম্যুরাল এবং বার্ড-এর প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ম্যূরালে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কর্মসূচির সূচনা করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বার্ড-এর ময়নামতি অডিটেরিয়ামে “আমার গ্রাম আমার শহর: স্থানীয় সরকারের ভূমিকা” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোসাম্মৎ শাহানারা খাতুন এবং সেমিনারে সভাপতিত্ব করেন বার্ড-এর সম্মানিত মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব রঞ্জন কুমার গুহ, পরিচালক, বার্ড। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে প্রফেসর ড. তৈয়বুর রহমান, ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রফেসর এম. আমিনুল ইসলাম আকন্দ, অর্থনীতি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। 

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মোসাম্মৎ শাহানারা খাতুন বলেন, বার্ড বাংলাদেশের পল্লী উন্নয়নে সূতিকাগারের ভূমিকা পালন করেছে। বার্ড-এর পরীক্ষামূলক প্রকল্পগুলো সারা বাংলাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে। ‘আমার গ্রাম আমার শহর’ ধারণা বাস্তবায়নে এই সেমিনারের সুপারিশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

উক্ত সেমিনারে সেমিনার পরিচালকের দায়িত্ব পালন করেন জনাব আবদুল্লাহ আল মামুন, পরিচালক, বার্ড এবং সহযোগী সেমিনার পরিচালকের দায়িত্ব পালন করেন জনাব রাখি নন্দী, উপপরিচালক, বার্ড। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ৬৫টি বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি, পুনর্মিলনী ও প্রতিভোজ, মিলাদ মাহফিল, বার্ড প্রকাশনা ও পণ্য প্রদর্শনী, লোকজ সংগীতানুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বার্ড-এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একাডেমিতে বর্ণিল আলোকসজ্জা করা হয়।

আরএস


 

Link copied!