ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ভেড়ামারায় প্রতিবন্ধীর টাকা গেল মেম্বারের নগদ অ্যাকাউন্টে

কুষ্টিয়া (ভেড়ামারা) প্রতিনিধি

কুষ্টিয়া (ভেড়ামারা) প্রতিনিধি

জুন ২, ২০২৪, ০৮:২৯ পিএম

ভেড়ামারায় প্রতিবন্ধীর টাকা গেল মেম্বারের নগদ অ্যাকাউন্টে

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মসলেমপুর এলাকার একজন প্রতিবন্ধীর ভাতার টাকা যাওয়া শুরু করেছে মেম্বারের নগদ নম্বরে।

প্রতিবন্ধীর বা তার স্ত্রীর মোবাইল নম্বরের স্থলে কৌশলে নিজের নম্বর ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। গত ৭ -৯ -২০২৩ তারিখে অনলাইনে প্রতিবন্ধী ভাতার আবেদন করেন সংশ্লিষ্ট ব্যক্তি। গত কয়েকদিন আগে উক্ত নম্বরে টাকা গেছে। কিন্তু এসবের কিছুই জানেন না ভুক্তভোগী প্রতিবন্ধী ও তার পরিবার।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি মেম্বার মো.ফারুক হোসেন জানান, এটা গতবছর করেছিলাম কিন্তু কোন নাম্বারে করেছি সেটা মনে নেই।

ভুক্তভোগীর আবেদনের প্রেক্ষিতে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্যের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এদিকে সংশ্লিষ্ট ইউপি মেম্বার এর নগদ নম্বরে প্রতিবন্ধী ভাতা অর্থ জমা পড়লেও তিনি এ বিষয়ে প্রতিবন্ধীর পরিবারকে কোন কিছু অবগত করেননি, এমনটি বলছেন ভুক্তভোগী।

বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এর আগেও ইউপি মেম্বার মো: ফারুক হোসেন এর বিরুদ্ধে তার পরিবারের মোবাইল নম্বর ব্যবহার করে ভাতা উঠানোর অভিযোগ রয়েছে। পরে উপজেলা সমাজ সেবা অফিসার ইমদাদুল হক বিশ্বাস জানান আমি বিষয় টি জানতে পেরে মোবাইল নম্বরটা ঠিক করে দেয়।

এই বিষয়ে বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা বেগম সাথে কথা হলে আমার সংবাদ কে জানান, আমি এই বিষয়ে কিছু জানিনা তবে কিছুক্ষণ আগে আমাকে এক মেম্বার এই বিষয়ে আমাকে জানালো। ফারুক মেম্বার যদি প্রতিবন্ধী, বিধবা ভাতার টাকা ভুক্তভোগীদের মোবাইল নাম্বার না দিয়ে তার নিজের নাম্বারে টাকা নেই তাহলে পরিষদের মাধ্যমে তদন্ত করে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

ভুক্তভোগীরা জানান, এই মেম্বারের বিরুদ্ধে এমন অভিযোগ আরোও আছে কিনা তা খতিয়ে দেখার জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ করেছেন।

আরএস

Link copied!