ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মহেশপুরে শাহজাহান ফকির হত্যা মামলার প্রধান আসামি আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জুন ৫, ২০২৪, ১০:২০ পিএম

মহেশপুরে শাহজাহান ফকির হত্যা মামলার প্রধান আসামি আটক

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ শাহজাহান আলী ফকির হত্যা মামলার প্রধান আসামি রাজুকে (২৪) খালিশপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করেছে।

থানার এসআই জমির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার বিকাল ৩টার দিকে খালিশপুর বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠার সময় তাকে আটক করে।

মহেশপুর থানার এসআই জমির হাসান জানান, হত্যাকাণ্ডের দিন থেকেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ দিনের মাথায় হত্যা মামলার প্রধান আসামি রাজুকে আটক করেছি।

শাহজাহান আলী ফকির হত্যা মামলার প্রধান আসামি রাজু যশোরের চৌগাছা উপজেলার রাজাপুর গ্রামের জিনারুল ইসলামের ছেলে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহবুবুর রহমান জানান, শাহজাহান ফকির হত্যা মামলার প্রধান আসামি রাজুকে আটক করা হয়েছে। বাকি আসামিদেরকে আটকের চেষ্টা চলছে।  

উল্লেখ্য, বুধবার (২৮ মে) গভীর রাতে মহেশপুর উপজেলার মাদারবাড়ীয়া ইউনিয়নের বেলেমাঠ গ্রামের শাহজাহান আলী ফকিরকে (৬৫) নিজ বাড়িতে জবাই করে হত্যা করা হয়। পরে নিহত শাহজাহান ফকিরের মেয়ে রাফিজা খাতুন বাদি হয়ে রাজুকে প্রধান আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন।

ইএইচ

Link copied!