ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পাবনায় পানিতে ডুবে কলজছাত্রের মৃত্যু

পাবনা জেলা প্রতিনিধি

পাবনা জেলা প্রতিনিধি

জুন ২১, ২০২৪, ০১:৫৮ পিএম

পাবনায় পানিতে ডুবে কলজছাত্রের মৃত্যু

পাবনার সাঁথিয়ায় ইছামতি নদীতে গোসল করতে নেমে জাবের হাসান শান্ত (২০) নামের এক কলেজছাত্র পানিতে ডুবে মারা গেছে। সাঁথিয়া পৌরসভাধীন গাগড়াখালি গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে এবং রাজশাহী হেল্থকেয়ার নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র সে।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে চাচাতো বোনের বিয়ে খেতে এসে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র এবং নিহত শান্তর দুলাভাই জুলহাস হোসেন জানান, শান্তর দাদাবাড়ি গাগড়াখালি হলেও তারা বসবাস করতো নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া। গতকাল বুধবার (১৯ জুন) সে গাগড়াখালি গ্রামে তার চাচা শাহজাহান আলীর বাড়িতে চাচাতো বোনের বিয়ে খেতে আসে।

বৃহস্পতিবার দুপুরে পার্শ্ববর্তী চোমরপুর গ্রামে ইছামতি নদীতে স্বজনদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় সে। স্বজনরা অনেক খোঁজাখুঁজির একপর্যায় তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে বিকেল পাঁচটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাঁথিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে আমি ওই বাড়িতে গিয়েছিলাম। পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে তার মরদেহ গাগড়াখালি গ্রামের কবরস্থানে দাফন করা হবে। নিহত শান্তর বাবা নাটোর পল্লী বিদ্যুৎ অফিস সহায়ক পদে চাকরি করেন। বাবার চাকরির সুবাদ তারা বনপাড়া বাড়ি করে বসবাস করতো।

বিআরইউ

Link copied!