ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেনীতে ৩৫ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উদ্বোধন

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুলাই ১৩, ২০২৪, ০৭:১৭ পিএম

ফেনীতে ৩৫ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উদ্বোধন

ফেনীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় তরুণ উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩৫ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এমপি।

শনিবার জেলার পরশুরাম উপজেলার শেখ কামাল মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

ফেনী জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহম্মদ মজুমদার।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলার সঞ্চালনায় এ সময় অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল প্রমুখ।

ইএইচ

Link copied!