ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

রাজবাড়ী জেলা ছাত্রদলের শোক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

আগস্ট ২১, ২০২৪, ০৮:০৪ পিএম

রাজবাড়ী জেলা ছাত্রদলের শোক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, ২৮ অক্টোবর লগি বৈঠার তাণ্ডব, শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্র হত্যা, গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপি সহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুর ভাবে দমন, হেফাজতে নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নৃশংস গণহত্যাকারীদের বিচারের দাবিতে রাজবাড়ী জেলা ছাত্রদলের শোক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, পৌরসভা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে একত্রিত হন। পরে শোকর‌্যালী বের করা হয়। শোকর‌্যালীটি বাজার সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেল গেইট শহীদ স্মৃতি চত্বরে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক আরজাদ হোসেন আজাদ, যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, যুগ্ম সম্পাদক অমি মন্ডল, কলেজ শাখার সভাপতি টোকন মন্ডল, সিনিয়র সহ সভাপতি জামিল সর্দার সহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ছাত্রদলের নেতাকর্মীরা প্রমুখ।

বক্তারা বলেন, শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছে। তাকে দেশে ফিরিয়ে এনে সকল গণহত্যার বিচার করতে হবে। আওয়ামী লীগের আমলে দেশে লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে, সে সকল টাকা ফিরিয়ে আনতে হবে। সকল লুটপাটকারীদের বিচারের আওতায় আনতে হবে। হত্যাকারীদের ফাঁসি কার্যকর করতে হবে।

আরএস


 

Link copied!