ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিলেটের নতুন এসপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

সেপ্টেম্বর ১, ২০২৪, ০৩:১৪ পিএম

সিলেটের নতুন এসপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সিলেট জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন- আমি নিজে দুর্নীতি করি না, কাউকে করতেও দেই না। পরিবর্তিত পরিস্থিতিতে আমি সিলেটে পুলিশ সুপার হিসেবে যোগদান করেছি। সিলেটে মিথ্যা মামলায় যাতে কেউ হয়রানি না হন, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হবে। এছাড়া ছাত্র-আন্দোলনের সময় সিলেটে সাংবাদিক এটিএম তুরাবসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।

রোববার দুপুর ১২টায় সিলেট জেলা পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নতুন এসপি আরও বলেন- অনাকাঙ্ক্ষিতভাবে সিলেট এসপি কার্যালয়ের সব কিছু পুড়ে গেছে। পুড়ে গেছে সব রেকর্ড। সেগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। কার্যালয় মেরামত ও দ্রুত সবকিছু গুছিয়ে আমরা মূল ভবনে ফিরে যাওয়ার চেষ্টা করছি।

মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন- আমি যতদিন সিলেট আছি, এখানে পুলিশ কর্মকর্তাদের পদায়নে কোনো টাকা লেগেছে- এটি শুনবেন না। প্রবাসীরা সকল সেবা নির্বিঘ্নে পাবে। চিনিসহ সকল চোরাচালান রোধে এখন থেকে আরও কঠোর ভূমিকা পালন করবে জেলা পুলিশ। উদ্দেশ্যমূলক মামলায় কেউ হয়রানির শিকার হবেন না।

সকল ক্ষেত্রে সিলেটের নবাগত এসপি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাহবুবুর রহমানকে সিলেটের এসপি হিসেবে বদলি করা হয়। এর আগে সিলেটের এসপি ছিলেন আব্দুল মান্নান।

৩০ আগস্ট মান্নানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন মাহবুব। তিনি এর আগে পুলিশ হেড কোয়ার্টার্স ঢাকায় কর্মরত ছিলেন। ২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা মোহাম্মদ মাহবুর রহমান।

ইএইচ

Link copied!