ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অস্ত্রসহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

সেপ্টেম্বর ৬, ২০২৪, ১১:৩৩ এএম

অস্ত্রসহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সাবেক ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরিফ তমালকে গ্রেপ্তার করা হয়েছে।

পাবনার ইশ্বরদী এলাকা হতে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা ও ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।

প্রসঙ্গত, শিরহান শরীফ তমাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এজহারনামীয় পলাতক আসামি। পাশাপাশি ব্যবসা-প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর ছাড়াও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আওয়ামী লীগ সরকার থাকাকালেই তমালের বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা হয়েছিল। এছাড়া সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর ২০১৭ সালের ডিসেম্বরে ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগে তাকে বহিষ্কার করে যুবলীগ।

বিআরইউ

Link copied!