ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মির্জাপুরে কৃষক দলের শান্তি সমাবেশ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৮:০৫ পিএম

মির্জাপুরে কৃষক দলের শান্তি সমাবেশ

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ইউনিয়নের হাটুভাঙা উড়াল সড়কের নিচে এ শান্তি সমাবেশ হয়।

সমাবেশে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলী আজম খান উত্থান।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক নাজমুল আল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খালিদুর রহমান ফরিদ ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিমেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!