ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হুহু করে বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০১:২৬ পিএম

হুহু করে বাড়ছে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

হুহু করে বাড়ছে তিস্তার পানি। পানি বাড়ার ফলে তিস্তার উত্তর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যার।

বন্যায় পানিবন্দি হয়েছে প্রায় সহস্রাধিক পরিবার। সময় যত যাচ্ছে পানি ততই বৃদ্ধি পাচ্ছে এতে বন্যার পরিস্থিতি হচ্ছে আরও ভয়াবহ। তলিয়ে গেছে ঘরবাড়িসহ ধান, মরিচ ও বাদামের ফসল জমি।

বাড়িতে হচ্ছে না রান্না, ভরসা শুকনো খাবারে। বন্যার কবলে পড়ছে উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের, বিদ্যানন্দ ইউনিয়নের তীরবর্তী ও চরাঞ্চলের পরিবারগুলো।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টায় কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সন্ধ্যার মধ্যে তিস্তার পানি কমতে শুরু করবে।

ইএইচ

Link copied!