ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২৪, ০৫:৩৪ পিএম

কুড়িগ্রামে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আশিক হত্যা মামলায় ৩ সাংবাদিককে অন্তর্ভুক্তের প্রতিবাদ ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং একজন সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবীর সূর্য ও সদস্য ইউসুফ আলমগীরের নামে ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার এবং সদস্য ইউনুছ আলীর উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক সফি খান, সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নীলু, প্রচ্ছদ সভাপতি শ্যামল ভৌমিক, প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজ খন্দকার, সাংবাদিক আরিফুল ইসলাম রিগান, সুজন মোহন্ত, ছাত্র সমন্বয়ক শাহী, সাদিক, রাজ্য জ্যোতি, ইয়ুথনেট প্রতিনিধি খাদিজা আক্তার প্রমুখ।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালের কণ্ঠ ও ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক ছাড়াও নিউজ২৪ টিভি ও দৈনিক সংবাদের কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর।

ইএইচ

Link copied!