ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৪, ০৩:২০ পিএম

সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আশিক হত্যা মামলায় কুড়িগ্রামের স্বনামধন্য ৩ সাংবাদিককে অন্তর্ভুক্তের প্রতিবাদ ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী উপজেলা পরিষদের মূল ফটকের সামনে ফুলবাড়ীর সাংবাদিক এবং সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, শিক্ষক ও সাংবাদিক আব্দুল খালেক ফারুক, ক্রীড়া সম্পাদক, নিউজ টুয়েন্টিফোরের কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবীর সূর্য ও সদস্য এটিএন নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষার্থীরা।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম, আব্দুল আজিজ মজনু, নুরনবী মিয়া ও শিক্ষার্থী দুজায়েদ রহমান লিমন, আরিফুল ইসলাম, আতিক হাসান, মেহেদী হাসান প্রমুখ।

ইএইচ

Link copied!