ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদপুরে নিজের গলা নিজে কেটে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৪, ০৪:২০ পিএম

ফরিদপুরে নিজের গলা নিজে কেটে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুরের নগরকান্দায় মুক্তা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিজের গলা নিজে কেটে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তা ওই গ্রামের আরিফ চৌধুরীর স্ত্রী। তার দুটি ছেলে ও ৯ মাসের একটি মেয়ে রয়েছে।  

নিহতের স্বামী আরিফ চৌধুরী বলেন, প্রতিদিনের মতো বুধবার রাতে খাওয়া-দাওয়া করে স্ত্রী-সন্তানদের নিয়ে ঘরে ঘুমিয়েছিলাম। রাত ১টার এক ঘুম থেকে উঠে দেখি আমার স্ত্রী মেয়েকে খাওয়াচ্ছে। পরে আবার ঘুমিয়ে পড়ি। ভোরে আমার এক প্রতিবেশী আমাকে ডাকতে থাকেন। আমি তার ডাকে সারা দিয়ে ঘুম থেকে উঠে দেখি-আমার স্ত্রী পাশে নেই।

আমার শিশু মেয়েটি তখন কাঁদছিল। পরে রান্নাঘরে গিয়ে দেখি আমার স্ত্রী গলাকাটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে কীভাবে কি হয়েছে তা বুঝতে পারছি না। আমার তো কোনো শত্রু ছিল না। তিনি আরও বলেন, আমার ৯ মাসের একটি মেয়ে রয়েছে। মেয়েটির এখন কী হবে। মা ছাড়া সে কীভাবে বাঁচবে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

ইএইচ

Link copied!