ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর উপর দুর্বৃত্তের হামলা, ১২ সদস্য আহত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ৬, ২০২৪, ১০:১৫ এএম

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর উপর দুর্বৃত্তের হামলা,  ১২ সদস্য আহত

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন হাজারী গলি এলাকায় দুর্বৃত্তের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় আইনশৃঙ্খলা বাহিনী সেখানে একটি উদ্ধার অভিযান পরিচালনা করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

উদ্ধার অভিযানের একপর্যায়ে দুর্বৃত্তরা বিভিন্ন ভবনের ছাদ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে অ্যাসিড ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ছয়জন পুলিশ সদস্য এবং ছয়জন সেনা সদস্য আহত হন।

যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪ চট্টগ্রাম থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হামলাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। এ বিষয়ে আজ বুধবার (৬ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

বিআরইউ

Link copied!