ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ঘাটাইলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভেটেরিনারি চিকিৎসা কার্যক্রম

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ২৫, ২০২৪, ০৩:৪৫ পিএম

ঘাটাইলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভেটেরিনারি চিকিৎসা কার্যক্রম

ঘাটাইলের পাহাড়ি প্রান্তিক অঞ্চলে গবাদিপশু ও হাঁস মুরগির খামারিদের শীতকালীন খামার ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা উপজেলার মোমিনপুর দারোগ আলী সরকার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে গবাদিপশু শরীরে ভ্যাক্সিন (টিকা) পুশ করে কার্যক্রমের উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

পরে মাঠ প্রাঙ্গণে ৩ শতাধিক গবাদিপশুর ভ্যাক্সিনেশন করা হয় এবং বিনামূল্যে রুচিবর্ধক, কৃমিনাশক, ভিটামিন ট্যাবলেট, স্যালাইনসহ যাবতীয় ওষুধ খামারিদের দেয়া হয়।

কর্মশালায় প্রধান অতিথি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন প্রান্তিক খামারিদের পাশে দাঁড়ানোর জন্য এবং গবাদি পশুর ফ্রি ভেটেরিনারি চিকিৎসা কার্যক্রম সারাদেশে বাস্তবায়ন করার জন্য। মানুষের শীতকালীন সময়ে যেমন শীতবস্ত্র দিবে এ সংগঠন তেমনি প্রবাসীদেরও শীতকালীন পরিচর্যা করণীয় বিষয়ে সচেতন থাকবে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

ডা. মো রেজাউল করিম মিয়ার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন- জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শফিউল আলম দিদার, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান, কৃষিবিদ এস এম খালেদ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. বাহারউদ্দীন সারোয়ার রিজভী প্রমুখ।

ইএইচ

Link copied!