ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চরফ্যাশনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে মাহাবুব, শামসুদ্দিন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ডিসেম্বর ২৭, ২০২৪, ০৬:০১ পিএম

চরফ্যাশনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে মাহাবুব, শামসুদ্দিন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চরফ্যাশন উপজেলার শাখার ২০২৫-২০২৬ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সকালে চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. মাহাবুব আলমের পরিচালনায়, মো. শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মো. মহিবুল্লাহ জিহাদি।

প্রধান আলোচক ছিলেন ভোলা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ইসমাইল হোসেন মনির ও লালমোহন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুল মালেক।

দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আবুল কাসেম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নজরুল ইসলাম, চরফ্যাশন পৌরসভার জামায়াতের আমির অধ্যাপক মামুন আলম, চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক রায়হান প্রমুখ।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২০২৬ সালের জন্য চরফ্যাশন কমিটি ঘোষণা করেন। এতে মো. মাহাবুবুর রহমান (সভাপতি), ডা. মো. ইলিয়াস (সহ-সভাপতি), মো. শামসুদ্দিন (সাধারণ সম্পাদক), জয়নাল আবেদীন ভূটু (সহ-সাধারণ সম্পাদক), মো. রবিউল আলম (সাংগঠনিক সম্পাদক), নজরুল ইসলাম (কোষাধ্যক্ষ, দপ্তর ও পাঠাগার), মো. আ. রহমান প্রচার (সম্পাদক), মো. ইসমাইল (ট্রেড ইউনিয়ন সম্পাদক), মো. মাকসুদুর রহমান (প্রশিক্ষণ ও সাংস্কৃতিক সম্পাদক) ও আ. আজিম (সাহায্য ও পুনর্বাসন সম্পাদক) নির্বাচিত হন।

ইএইচ

Link copied!