ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ৯, ২০২৫, ০৬:১৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় লিয়াকত আলী নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত লিয়াকত আলী জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর ঘোনাপাড়ার মৃত লোকমান মণ্ডলের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আব্দুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ৫ নভেম্বর নয়ালাভাঙ্গা বটতলা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

সেখানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ লিয়াকত আলীকে আটক করে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাবের নায়েব সুবেদার মো. আবু তালেব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই আতাউর হোসেন তদন্ত শেষে লিয়াকত আলীকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার শুনানি শেষে আদালত এই দণ্ড প্রদান করেন।

ইএইচ

Link copied!