ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাগাতিপাড়ায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৪:০৩ পিএম

বাগাতিপাড়ায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানাকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ফাগুয়ার দিয়াড় ইউনিয়নের ভাটোপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল রানা বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং ভাটোপাড়া এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গতরাতে সোহেল রানাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে জিআর ১৮৬/২৪ মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে ছাত্রদল নেতা সোহেল রানা গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বাগাতিপাড়া উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা থানার মূল ফটকের সামনে এসে জড়ো হয়ে সোহেল রানার কঠিন শাস্তির দাবি করে স্লোগান দিতে থাকে। এসময় থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়।

রাতের আঁধারে তার বাড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরী এই প্রতিবেদককে বলেন, এই ঘটনার মূলহতা সহ এর সাথে আরও যারা জড়িত আছে তাদের খুব তাড়াতাড়ি গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, বাগাতিপাড়া উপজেলার উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও একই ইউনিয়নের জয়ন্তিপুর এলাকায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গত ১৬ ডিসেম্বর দিবাগত রাত ১টার দিকে ২০ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এসময় ওই বাড়ি থেকে পিস্তলের দুই রাউন্ড তাজা গুলি ও ৭ রাউন্ড খালি খোসা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আব্দুর রশিদ চৌধুরি ১৭ ডিসেম্বর বাগাতিপাড়ায় থানায় একটি মামলা দায়ের করেন।

বিআরইউ

Link copied!