ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চরফ্যাশন মাদরাসায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৪:২৮ পিএম

চরফ্যাশন মাদরাসায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় চরফ্যাশন ঈদগাহ জামে মসজিদ সংলগ্ন মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়।

অনুষ্ঠানে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুপ্রিম কোর্ট ল’ইয়ার্স অব ভোলা ও চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন কুলসুমবাগ এ জব্বার দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. হারুন অর রশিদ।

অনুষ্ঠানে অ্যাডভোকেট পারভেজ হোসেন চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদরাসার স্পোর্টস ক্লাবে ১ লাখ টাকা অনুদান প্রদান করেন। 

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

ইএইচ

Link copied!