ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দীঘিনালায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১১:১৩ এএম

দীঘিনালায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ি দীঘিনালায় মাইনী ব্রিজ সংলগ্ন সড়ক ও জনপদ (সিএন্ডবি)স্টাইয়ার্ড মাঠ দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে দীঘিনালা থানা পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের মাইনী ব্রিজ সংলগ্ন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সিএন্ডবি) স্টাইয়ার্ড মাঠ থেকে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানা পুলিশ অভিযান চালায়।

খবর পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দীঘিনালা থানা পুলিশ। অভিযানের সময় দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে মাঠে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’

বিআরইউ

Link copied!