ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

গোয়ালন্দে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী প্রতিনিধি:

মার্চ ১১, ২০২৫, ০৫:১৮ পিএম

গোয়ালন্দে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, চোরাই স্বর্ণালংকার, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, নগদ অর্থ উদ্ধার সহ সজল (৩৭) কে গ্রেপ্তার করেছে। সে ঝিনাইদহ জেলা সদরের বিষয়খালী খন্দকার পাড়ার আওয়ালের ছেলে।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার সময় গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে খোকনের চায়ের দোকানের সামনে মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, থানার এসআই সোহানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে খোকনের চায়ের দোকানের সামনে মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, অভিযানে আসামি সজলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের কাছ থেকে একশত পিচ ইয়াবা ট্যাবলেট, একটি সুমি জয়েলার্স লেখা স্বর্ণালংকার রাখার ব্যাগের মধ্যে রক্ষিত ছোট বড় স্বর্ণের আংটি ৬টি, ছোট বড় স্বর্ণের দুল ১৮টি, ছোট বড় লকেট ৩টি, ব্রেসলেট ১টি, পায়েল ১টি, কানটানা ১টি, পাথরের নাকফুল ৫টি, নাকফুল ১৪টি, মৌ নাকফুল ২টি, নথ ২টি, স্বর্ণের পরিমাণ পাঁচ ভরি চার আনা পাঁচ রতি, রুপার আংটি ১টি পরিমাণ শূন্য ভরি সাত আনা চার দশমিক সাত রতি, ১টি রেজিঃ বিহীন এ্যাপাসী আরটিআর ব্লু কালারের মোটর সাইকেল, নগদ ৮হাজার টাকা, ১টি পুরাতন ভিভো অ্যানড্রয়েড মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (আজ) রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

বিআরইউ

Link copied!