ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৬, ২০২৬, ১১:৫৩ পিএম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

যুক্তরাষ্ট্রে চলমান মূল্যস্ফীতির কারণে ডলারের ওপর চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি সুদের হার বৃদ্ধির প্রত্যাশা কিছুটা কমে আসায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। শুক্রবার বিকেলে মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্সের তথ্যমতে, স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার৫১ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৭ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও ঊর্ধ্বমুখী। রুপার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ৩৩ ডলার, প্লাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৬২২ দশমিক ৩০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ২১৩ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে।

সাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন রয়টার্সকে বলেন, “স্বর্ণের দাম এখন ৪ হাজার ডলারের কাছাকাছি লেনদেন হচ্ছে। তবে সাম্প্রতিক দরপতনের পর বাজারে বিনিয়োগকারীদের এখনও পুরোপুরি আস্থা ফেরেনি।”

এর আগে গত বুধবার (২৪ জুন) স্বর্ণের দাম ২০২৫ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো ৪ হাজার ডলারের নিচে নেমে গিয়েছিল, যা থেকে এটি আবার ঘুরে দাঁড়াল।

জেএইচআর

Link copied!