ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভাঙ্গুড়ায় ইউএনওর অফিস সহকারীকে এলাকা ছাড়ার হুমকি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

মে ৯, ২০২৫, ০৭:৫৮ পিএম

ভাঙ্গুড়ায় ইউএনওর অফিস সহকারীকে এলাকা ছাড়ার হুমকি

পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস সহকারী মুস্তাফিজুর রহমানকে সাত দিনের মধ্যে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার রাতে তিনি ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এর আগে এদিন সকালে তার হোয়াটসঅ্যাপ নম্বরে ক্ষুদে বার্তা পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়।

শুক্রবার সকালে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জিডিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে ইউএনও‍‍`র অফিস সহকারী মুস্তাফিজুর রহমানকে +৯৬৬৫৭৬৩৩০৮৫০ এই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ক্ষুদে বার্তা পাঠানো হয়। বার্তায় তাকে সাত দিনের মধ্যে ভাঙ্গুড়া ছেড়ে চলে যেতে বলা হয়। অন্যথায় তাকে মারধর করা সহ বড় ধরনের ক্ষতির শিকার করার হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী মুস্তাফিজুর রহমান বলেন, “এ ঘটনার পর থেকে আমি আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই ইউএনও‍‍`র সঙ্গে পরামর্শ করে থানায় জিডি করেছি।”

ওসি শফিকুল ইসলাম বলেন, “বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার জানান, “কে বা কারা অফিস সহকারী মুস্তাফিজকে হোয়াটসঅ্যাপ নম্বরে এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন, তা আমি জানি না। তার সঙ্গে কারো কোনো বিরোধ নেই। এ কারণে তাকে কেন হুমকি দেওয়া হয়েছে, আমি বুঝতে পারছি না। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখে থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

ইএইচ

Link copied!