ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পদ্মা অয়েল কোম্পানির নতুন এমডি মফিজুর

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

মে ১৭, ২০২৫, ০৮:৫৩ পিএম

পদ্মা অয়েল কোম্পানির নতুন এমডি মফিজুর

পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুস সোবহান যুক্তরাষ্ট্রে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু হতেই তিনি দেশ ত্যাগ করেছেন। এরপরও সংশ্লিষ্ট কেউ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সচেষ্ট নয় বলে অভিযোগ উঠেছে।

জানাগেছে, ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র যান তিনি এবং সেখানে অব্যাহতিপত্র পাঠিয়েছেন। এর ফলে পদ্মা অয়েল কোম্পানির এমডির পদ শূন্য ঘোষণা করা হয়। এর পর মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের (এমপিএল) মহাব্যবস্থাপক (অপারেশনস) মো. মফিজুর রহমানকে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) পরিচালনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর ফলে মো. মফিজুরের পূর্বের পদও শূন্য হয়েছে।

শনিবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগ নিশ্চিত করা হয়।

পলাতক এমডি সোবহান গত ৪ থেকে ১০ মে স্ত্রীর অসুস্থতার অজুহাত দেখিয়ে ছুটি নিয়েছিলেন। তবে স্ত্রী অসুস্থ কিনা তা সঠিকভাবে যাচাই-বাছাই না করে তাকে পালানোর সুযোগ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ১৪ মে যুক্তরাষ্ট্র থেকে তিনি ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন বিপিসির চেয়ারম্যান বরাবর।

দুদক তার বিরুদ্ধে এলপি গ্যাস ও বিটুমিন বিপণনের অনিয়ম নিয়ে তদন্ত চালাচ্ছে বলে জানা গেছে।

ছুটির আড়ালে পালানোর বিষয়ে বিপিসির উচ্চতর কর্মকর্তা ও মন্ত্রণালয়ের সচিবের মন্তব্য জানতে চাইলে একজন সচিবের একান্ত সচিব জানান, বিষয়টি দেশের বাইরে থাকায় তারা এ বিষয়ে বিস্তারিত বলতে পারেননি।

অন্যদিকে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (বিপণন) ও যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল কাদের দৈনিক ‘আমার সংবাদ’কে বলেন, পলাতক সোবহানের বিষয়ে তার সম্পৃক্ততা নেই।

মো. আবদুস সোবহানকে গত বছর ১৪ আগস্ট পদ্মা অয়েল কোম্পানির এমডি পদে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি এলপি গ্যাস লিমিটেডের (এলপিজিএল) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তার সপরিবার যুক্তরাষ্ট্র থেকে গ্রীন কার্ড পেয়েছেন।

তার পালানোর পর থেকে তেল সেক্টরসহ সরকারি বিভিন্ন দপ্তরে বড় পদে থাকা কর্মকর্তাদের পরিবার ও অনিয়ম নিয়ে অভিযোগের মাত্রা বেড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আরও অনেকে পালানোর চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

ইএইচ

Link copied!