ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শরীয়তপুরে অপহৃত যুবক উদ্ধার, ২ অপহরণকারী গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর প্রতিনিধি:

মে ১৮, ২০২৫, ০৫:৩৬ পিএম

শরীয়তপুরে অপহৃত যুবক উদ্ধার, ২ অপহরণকারী গ্রেপ্তার

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা এলাকা থেকে অপহরণের শিকার হওয়া মো. সবুজ মোল্লা (৩৬) নামের এক যুবককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই অভিযানে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ মে) সকালে পূর্ব ডামুড্যা এলাকা থেকে একটি সাদা রঙের প্রাইভেট কারে করে সবুজ মোল্লাকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে ভিকটিমের বাবা মোহাম্মদ আলি মোল্লার মোবাইলে কল করে অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় দ্রুত পুলিশকে অবহিত করা হলে শনিবার অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে ডামুড্যা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন সবুজের বাবা।

মামলার পর মোবাইল ফোন ট্র্যাকিং ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহৃতের অবস্থান চিহ্নিত করে শনিবার রাতেই অভিযান পরিচালনা করে র‍্যাব-১১ ও নরসিংদী জেলা পুলিশ। অভিযানে নরসিংদী সদর উপজেলার রায়পুরা এলাকা থেকে সবুজ মোল্লাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত দুই ব্যক্তি—তানভীর (২০) ও রুবেল মিয়া (২২)—কে গ্রেপ্তার করা হয়। তারা দুজনেই রায়পুরা উপজেলার আদিয়াবাদ কান্দাপাড়া এলাকার বাসিন্দা।

অভিযানে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ ৩৪-৭৩৭০ নম্বরযুক্ত প্রাইভেট কারটিও উদ্ধার করা হয়েছে।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, ‘অভিযোগ পাওয়ার পর থেকেই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ছায়া তদন্ত শুরু করি। সফলভাবে অপহৃতকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অপহরণের বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে শরীয়তপুরের ডামুড্যা থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। একইসঙ্গে পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ছেলেকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে সবুজ মোল্লার পরিবার পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

বিআরইউ

Link copied!