ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মাগুরা সদর থানায় লোগো বিতর্কের অবসান, ফিরেছে নিরপেক্ষ চিত্র

মাগুরা জেলা প্রতিনিধি:

মাগুরা জেলা প্রতিনিধি:

মে ২০, ২০২৫, ০২:৫৫ পিএম

মাগুরা সদর থানায় লোগো বিতর্কের অবসান, ফিরেছে নিরপেক্ষ চিত্র

পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা এক লোগো বিতর্কের অবসান ঘটেছে মাগুরা সদর থানায়। থানার মূল ফটক ও সাইনবোর্ডে থাকা ‘নৌকা প্রতীক’ যুক্ত লোগো সরিয়ে বাংলাদেশ পুলিশের নির্ধারিত লোগো বসানো হয়েছে। নতুন লোগো দেখে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

সম্প্রতি মাগুরা সদর থানার মূল ফটকে পুলিশের চিহ্নে একটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ দেখা গেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। সংশোধন করে থানার গেটে এখন দেখা যাচ্ছে বাংলাদেশ পুলিশের নির্ধারিত, নিরপেক্ষ লোগো।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, “পুরোনো লোগোর নকশায় ভুল ছিল। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।”

জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম বলেন, ‘মাগুরা ছাড়াও যেসব স্থানে পুরোনো বা ভিন্ন নকশার লোগো রয়েছে, সেগুলো সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশ আইন ও সংবিধান মেনে নিরপেক্ষভাবে কাজ করতে বদ্ধপরিকর।’

স্থানীয় বাসিন্দা কলেজছাত্রী নাহিদা সুলতানা বলেন, ‘নতুন লোগো দেখে মনে হয়েছে, পুলিশ জনগণের সেবক হিসেবেই কাজ করছে। রাজনৈতিক প্রতীক থাকা একেবারেই অনুচিত ছিল।’

সচেতন নাগরিক রফিকুল ইসলাম বলেন, ‘একটি প্রতীক শুধু একটি চিহ্ন নয়, সেটি একটি প্রতিষ্ঠানের মানসিকতা ও অবস্থানের প্রতিফলন। পুলিশের এমন পদক্ষেপ আস্থার জায়গা তৈরি করেছে।’

বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লোগো ও প্রতীক নিরপেক্ষ ও আইনি কাঠামোর মধ্যে থাকা জরুরি। পুলিশ বিভাগ দ্রুত ভুল সংশোধন করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা গণতান্ত্রিক চর্চা ও জনআস্থার জন্য ইতিবাচক বার্তা বহন করে।

বিআরইউ

Link copied!