আবু হানিফ, সুনামগঞ্জ
জুন ৪, ২০২৫, ০৫:৩২ পিএম
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) এর ৬৩ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার সকালে বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক মোহিদ হোসেন ও সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরানের স্বাক্ষরিত প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো. আব্দুস সালামকে সভাপতি এবং মাইটিভির জেলা প্রতিনিধি আবু হানিফকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নতুন কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
জেলার ১২টি উপজেলার গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে গঠিত এই ৬৩ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে নতুন কমিটির সভাপতি মো. আব্দুস সালাম বলেন, "বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সবসময় সাংবাদিকদের কল্যাণে কাজ করে আসছে। আমরা আশা করি, সুনামগঞ্জে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার রক্ষায় এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আমি যেন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।"
ইএইচ