ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

খাগড়াছড়িতে দশ দিনব্যাপী ভিডিপি প্রশিক্ষণ শুরু

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

জুন ১৭, ২০২৫, ০৩:২৭ পিএম

খাগড়াছড়িতে দশ দিনব্যাপী ভিডিপি প্রশিক্ষণ শুরু

খাগড়াছড়ি সদর উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে শুরু হয়েছে দশ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের লক্ষ্য—নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সচেতনতা সৃষ্টি।

মঙ্গলবার (১৭ জুন) সকালে খাগড়াছড়ি উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন গুইমারা আনসার ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক এ এইচ এম মেহেদী হাসান। সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান, পিপিএম।

প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দুই প্লাটুনের মোট ৬৪ জন তরুণী। নতুন সিলেবাস ও যুগোপযোগী প্রশিক্ষণ নীতিমালার আওতায় অংশগ্রহণকারীদের নেতৃত্ব দক্ষতা, আত্মনির্ভরতা, সমাজ সচেতনতা এবং উদ্যোক্তা হয়ে ওঠার বিষয়গুলোতে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন, উপজেলা প্রশিক্ষক, এবং ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীরা।

জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমান বলেন, এই প্রশিক্ষণ পাহাড়ি তরুণীদের স্বাবলম্বী করে তুলবে এবং পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভিডিপি সদস্যরা বড় ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে পরিচালক মেহেদী হাসান বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় আনতে আনসার ও ভিডিপি বাহিনী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এই প্রশিক্ষণ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করবে।

তিনি আরও বলেন, বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে এই প্রশিক্ষণ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতি প্রতিশ্রুতি রক্ষার একটি প্রয়াস, যা পাহাড়ি নারীদের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিআরইউ

Link copied!