ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সরকারি ওয়েবসাইটে স্থবিরতা, কক্সবাজারেও একই চিত্র

আবদুল হালিম, কক্সবাজার

আবদুল হালিম, কক্সবাজার

জুন ১৯, ২০২৫, ০৪:৪৯ পিএম

সরকারি ওয়েবসাইটে স্থবিরতা, কক্সবাজারেও একই চিত্র

সরকারি বিভিন্ন সেবাকে ডিজিটাল রূপান্তরের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে অধিকাংশ সরকারি ওয়েবসাইট অচলাবস্থায় রয়েছে। অনেক সাইটে নিয়মিত তথ্য হালনাগাদ হয় না, অনেক ক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করাও সম্ভব হয় না। 

কক্সবাজার জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইট পরিদর্শনে এমন চিত্রই উঠে এসেছে।

কক্সবাজার জেলা প্রশাসকের ওয়েবসাইটে সর্বশেষ হালনাগাদের তারিখ কয়েক মাস আগের। বিভিন্ন লিংকে ক্লিক করলেও সংশ্লিষ্ট পেইজ খুঁজে পাওয়া যাচ্ছে না। 

শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোর সাইটেও প্রয়োজনীয় তথ্যের অভাব স্পষ্ট। কোথাও কর্মকর্তাদের তালিকা ও যোগাযোগ নম্বর পুরোনো, আবার কোথাও সেবাপ্রাপ্তির প্রয়োজনীয় ফরমই অনুপস্থিত।

এ বিষয়ে কক্সবাজারের এক স্থানীয় নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “অনলাইনে সেবা নিতে গেলেই দেখা যায় সাইট কাজ করছে না। আবার অনেক তথ্য বছরের পর বছর হালনাগাদ হয় না। ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেক কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন নেই।”

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, ওয়েবসাইটগুলো নিয়মিত হালনাগাদ না হওয়ার পেছনে রয়েছে প্রশাসনিক উদাসীনতা ও প্রয়োজনীয় কারিগরি দক্ষতার ঘাটতি। 

তাদের মতে, শুধু ওয়েবসাইট নির্মাণ করলেই হবে না, সেগুলো সচল রাখতে নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত জনবল, প্রশিক্ষণ এবং নিয়মিত তদারকির প্রয়োজন।

উল্লেখ্য, জাতীয় পর্যায়ের অনেক মন্ত্রণালয় ও অধিদপ্তরের ওয়েবসাইটেও একই ধরনের সমস্যা রয়েছে। কোথাও তথ্য অতিমাত্রায় পুরোনো, কোথাও আবার সার্ভার সমস্যায় ব্যবহারকারীরা পড়ছেন ভোগান্তিতে।

স্থানীয় নাগরিকরা মনে করছেন, সরকারি ওয়েবসাইটের এই স্থবিরতা দ্রুত দূর করে জনসেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

ইএইচ

Link copied!