ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অভয়নগরে নিখোঁজ মেয়েকে ফিরে পেতে মায়ের আকুতি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

জুন ২০, ২০২৫, ০৬:০৬ পিএম

অভয়নগরে নিখোঁজ মেয়েকে ফিরে পেতে মায়ের আকুতি

যশোরের অভয়নগরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন মেয়ে সনিয়া খাতুনকে (৩০) ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় মা হাসিনা বেগম। পিতৃহারা সনিয়া গত 

বুধবার রাতে মায়ের সঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে মেয়েকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি।

ঘটনাটি ঘটে উপজেলার গুয়াখোলা গ্রামের ডিএন মোড় এলাকায়। সনিয়া মৃত মান্নান ফকির ও হাসিনা বেগমের মেয়ে।

হাসিনা বেগম জানান, “রাতের খাবার শেষে সনিয়া তার ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে তাকে ঘরে না পেয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করি। সম্ভাব্য সব জায়গায় খোঁজার পরও সন্ধান না পেয়ে বৃহস্পতিবার রাতে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।”

তিনি আরও জানান, নিখোঁজের সময় সনিয়ার পরনে ছিল আকাশি রঙের সালোয়ার-কামিজ, গলায় খয়েরি রঙের জরি দেওয়া ওড়না এবং পায়ে ছিল পুঁথিযুক্ত স্যান্ডেল। তার গায়ের রঙ ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকৃতি এবং মাথায় লম্বা কালো চুল রয়েছে।

মেয়ের খোঁজ না পেয়ে হতাশা ও উদ্বেগে ভুগছেন হাসিনা বেগম। তিনি মেয়েকে ফিরে পেতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন। সনিয়ার কোনো খোঁজ পেলে নিকটস্থ থানায় অথবা মোবাইল নম্বর ০১৪০৩-৬৪৩১৩৫ এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, “নিখোঁজের লিখিত অভিযোগ পাওয়ার পর থেকেই তদন্ত শুরু হয়েছে। তাকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

ইএইচ

Link copied!