ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ)

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ)

জুন ২০, ২০২৫, ০৬:২৪ পিএম

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

নওগাঁর পত্নীতলা উপজেলায় পিকআপ ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে জসিম (৩৭) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৫টার দিকে নজিপুর-বদলগাছী আঞ্চলিক সড়কের খিরসীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিচড়াকান্দা (চড়পাড়া) গ্রামের আলী ওসমানের ছেলে।

পত্নীতলা ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভোরে বৃষ্টির মধ্যে আমের খালি ক্যারেট বোঝাই একটি পিকআপ নজিপুরগামী পথে ছিল এবং বিপরীত দিক থেকে বদলগাছীগামী মাছবাহী একটি খালি ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় যানবাহনের চালক আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে দু’জনকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পিকআপ চালক জসিমকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাসেদুর রহমান বলেন, “সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজন চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

ইএইচ

Link copied!