ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
কৃষি প্রণোদনা

ফুলবাড়ীতে বিনামূল্যে নারকেলের চারা বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

জুন ২৬, ২০২৫, ১২:০৫ পিএম

ফুলবাড়ীতে বিনামূল্যে নারকেলের চারা বিতরণ

২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ৩৫০টি দেশি নারকেলের চারা বিতরণ করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে ৫টি করে চারা সরবরাহ করা হয়।

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, গাছের নিয়মিত পরিচর্যা করতে হবে। তাহলেই আমরা ভালো ফল পাবো এবং এই উদ্যোগ বাস্তব সফলতা পাবে।”

কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, পুষ্টি ও অর্থনৈতিক সহায়তা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে এবার নারকেল চারা বিতরণ করা হলো।

বিআরইউ

Link copied!