ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে সাড়ে ৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

আবু হানিফ, সুনামগঞ্জ

আবু হানিফ, সুনামগঞ্জ

জুন ৩০, ২০২৫, ০৪:২০ পিএম

সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে সাড়ে ৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সুনামগঞ্জ সদর উপজেলায় টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চকলেট ও কসমেটিকসসহ প্রায় সাড়ে ৫ কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

সোমবার ভোররাতে সদর উপজেলার হরিনাপাটি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। 

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.কে.এম. জাকারিয়া কাদির।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৪,২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, ৪,৯৯২ পিস কসমেটিকস এবং ২০,১২০ পিস চকলেট জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা।

অভিযানে জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিডিও-৩১৫ এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, পুলিশ এবং বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!