ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৪, ২০২৫, ০৬:০৬ পিএম

ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলা

জুলাই পদযাত্রায় অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বহনকারী গাড়ির বহরে হামলা করা হয়েছে। 

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলায় কর্মসূচি শেষে পীরগঞ্জে যাওয়ার পথে টাঙ্গন ব্রিজ এলাকায় হামলা শিকার হন তারা।

এনসিপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও আর্ট গ্যালারি মসজিদে নামাজ শেষে পীরগঞ্জের উদ্দেশে রওনা হয় এনসিপির গাড়িবহর। টাঙ্গন ব্রিজ অতিক্রম করার সময় একটি আন্তঃজেলা বাস এনসিপির বহরের গাড়িকে চাপা দেয়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলে এনসিপির নেতাকর্মীরা গাড়ি থামিয়ে এর কৈফিয়ত চান। তখন এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করে ৫ থেকে ৬ জন অচেনা মানুষ। এতে গাড়িচালকসহ একজন এনসিপি কর্মী আহত হন।

এনসিপি অভিযোগ করেছে, এ হামলা পূর্বপরিকল্পিত। বাস চাপা দিয়ে দলের শীর্ষ নেতাদের হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য। তবে, তারা সঠিক গাড়ি চিহ্নিত করতে পারেনি। পরে গাড়িতে থাকা কেন্দ্রীয় নেতাদের ওপরে হামলা করে। 

ঠাকুরগাঁও এনসিপির মুখপাত্র অপু বলেছেন, হামলাকারীরা মূলত নাহিদ বা সারজিসদের টার্গেট করেছিল। প্রথমে যেহেতু বাসচাপা দেওয়া হয়েছে, ধারণা করা যায়, তাদের উদ্দেশ্য ছিল সরাসরি হত্যা। এর সঠিক তদন্ত দাবি করছি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার হোসেন বলেছেন, “বিষয়টি জানামাত্র ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এনসিপি অভিযোগ করছে, এটি হামলা। প্রাথমিকভাবে একজন হামলাকারীর ভিডিও তারা দেখিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ

Link copied!