ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হিলি সীমান্তে ৪ লাখ টাকার মাদক উদ্ধার 

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

আগস্ট ১৮, ২০২৫, ০১:৫৪ পিএম

হিলি সীমান্তে ৪ লাখ টাকার মাদক উদ্ধার 

দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ৪ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে।

সোমবার ভোররাত ৫টায় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন-এর অধীনস্থ হিলি সিপি বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আ. সাত্তারের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্ত মেইন পিলার ২৮৫/৪ এস থেকে প্রায় ৮০ গজ ভেতরে হিলি দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভারতীয় কুপিজেসিক ইনজেকশন, ফেনসিডিল, অফিসার চয়েজ মদ, নাইন থাউসেন্ট বিয়ার এবং গ্লাইসিপেজ ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। তবে এ অপরাধে কোন আসামি ধরা পরেনি।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬ হাজার টাকা। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ২৪ ঘণ্টা অব্যাহত রয়েছে বলে জানান বিজিবি। 

জেএইচআর

Link copied!