ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাদক পাচারের ঘটনায় প্রত্যাহার হলেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশ

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম প্রতিনিধি

আগস্ট ২৩, ২০২৫, ০৪:২২ পিএম

মাদক পাচারের ঘটনায় প্রত্যাহার হলেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুলিশের সোর্সদের ফেনসিডিলসহ গ্রেফতারের ঘটনায় অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া ওই এসআই গত এপ্রিল মাসে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী’ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। 

শুক্রবার দিবাগত রাতে তাকে লোহাগাড়া থানা থেকে সরিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চুনতি বাজার এলাকায় পুলিশের তিন সোর্সকে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করে স্থানীয় লোকজন। পরে তাদের সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন। তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


এসআই কামাল হোসেন চলতি বছরের ২২ এপ্রিল চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কার পেয়েছিলেন। জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর হাত থেকে তিনি ওই সম্মাননা গ্রহণ করেন।

জেএইচআর

Link copied!