ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হবিগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী আটক

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

আগস্ট ২৫, ২০২৫, ০৩:১৪ পিএম

হবিগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯), সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

র‌্যাব জানায়, গত ২৪ আগস্ট রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার চা-বাগান সড়ক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫৬ কেজি গাঁজা উদ্ধার এবং দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— শাহাবউদ্দিন (৩৫), পিতা মৃত আবু শামা, সুরুতা গ্রামের বাসিন্দা এবং মোসা মিয়া (৩৮), পিতা মৃত মিশু মিয়া, গোয়ালনগর গ্রামের বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা মাধবপুর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। জিজ্ঞাসাবাদে তারা গাঁজা ও গাঁজার গুঁড়া বিক্রির উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।

আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!