ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অভয়নগরে জনগুরুত্বপূর্ণ রাস্তায় ফুটপাত দখল, চরম দুর্ভোগ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

আগস্ট ২৬, ২০২৫, ০২:৫২ পিএম

অভয়নগরে জনগুরুত্বপূর্ণ রাস্তায় ফুটপাত দখল, চরম দুর্ভোগ

যশোরের অভয়নগর উপজেলার শিল্প-বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়ায় জনগুরুত্বপূর্ণ সড়কে ফুটপাত দখলের কারণে তীব্র দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। 

রাস্তা দখল, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পৌর কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও নওয়াপাড়া দীর্ঘদিন ধরে দখলদারিত্ব ও অনিয়মের শিকার। আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে একাধিকবার ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। 

তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, শিগগিরই অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালানো হবে।

বিশেষ করে নূরবাগ বাসস্ট্যান্ড থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি হকারদের দখলে চলে যাওয়ায় নিয়মিত দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এ সড়কে শৃঙ্খলার অভাবে জরুরি মুহূর্তে রোগীবাহী অ্যাম্বুলেন্সও আটকে পড়ছে। 

বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। নওয়াপাড়া বাজারের দোকানদাররা অতিরিক্ত খাট বসিয়ে পথচারীদের চলাচল প্রায় অসম্ভব করে তুলছেন। হাটবারে (শনিবার ও মঙ্গলবার) এ দুর্ভোগ চরমে পৌঁছে।

এর সঙ্গে ড্রেন পরিষ্কার না করা, বর্জ্য ব্যবস্থাপনার অনিয়মসহ নাগরিক জীবনের বহুমুখী সমস্যাও যুক্ত হয়েছে।

পল্লী মঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খায়রুল বাসার বলেন, “নাগরিক সুবিধা নিশ্চিত করা পৌর কর্তৃপক্ষের দায়িত্ব। তাদের গাফিলতির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে।”

নওয়াপাড়া পৌরসভার সার্ভেয়ার মোহাম্মদ আলী আকরাম জানান, “স্বাস্থ্য কমপ্লেক্সমুখী সড়কে নাগরিক দুর্ভোগ কমাতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওয়াপাড়া পৌর প্রশাসক পার্থ প্রতিম শীল বলেন, “নাগরিক দুর্ভোগ কমাতে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে শিগগিরই অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালানো হবে। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সমুখী সড়কটি অগ্রাধিকার পাবে। পাশাপাশি পৌরসভার অন্যান্য অনিয়মও ধাপে ধাপে নিয়ন্ত্রণে আনা হবে।”

ইএইচ

Link copied!