ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগ নেতা আটক

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

আগস্ট ২৭, ২০২৫, ০৭:২৮ পিএম

অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগ নেতা আটক

যশোরের অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগ নেতা রফিকুল মজুমদার (৪৫) আটক হয়েছেন।

বুধবার ভোরে উপজেলার ধোপাদী গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মমিন মজুমদারের ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল মজুমদারের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও একাধিক নাশকতার মামলা রয়েছে। 

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। সেই থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে যৌথ বাহিনীর একটি টিম তাকে নিজ বাড়ি থেকে আটক করে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “রফিকুল মজুমদার নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।”

ইএইচ

Link copied!