অভয়নগর (যশোর) প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৫, ০৫:৫৮ পিএম
যশোরের অভয়নগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল।
এতে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলিম, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এস এম মহিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, পল্লীমঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা হাবিবুর রহমান, সংবাদকর্মী এস জেড মাসুদ তাজ প্রমুখ।
সভায় উপস্থিতদের মতামতের ভিত্তিতে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়- স্থানীয় পর্যায়ে চাকরিতে যোগদানের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, মাদকের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা, বাল্যবিবাহ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া, সরকারি চাকুরিজীবীদের ব্যবহার উন্নত করা, মৎস্যঘের সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন করা, যশোর-খুলনা মহাসড়কের নূরবাগ ও পৌরসভার বাইপাস সড়কে যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।
ইএইচ